ইসলাম

সৌদি আরবে শনিবার চাঁদ দেখার সম্ভাবনা নেই

মধ্যপ্রাচ্যে আজ শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা নেই। আন্তর্জাতিক সংস্থা দ্য ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) এ তথ্য নিশ্চিত করেছেন।

সংস্থাটির তথ্য অনুযায়ী জানা যায়, শনিবার শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা না থাকার কারণে রোববার রমজান মাসের শেষ রোজা পালন করা হবে। আগামী সোমবার শাওয়ালের প্রথম দিন অর্থাৎ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।

সাধারণত মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে বাংলাদেশ ও এশিয়ার অন্যান্য দেশে ঈদ উদযাপন করা হয়। সেই হিসেবে সোমবার মধ্যপ্রাচ্যে ঈদ হলে বাংলাদেশে তার পরের দিন মঙ্গলবার পবিত্র ঈদুল-ফিতর উদযাপিত হবে।

এম ইউ/৩০ এপ্রিল ২০২২

Back to top button
🌐 Read in Your Language