ফুটবল

লিভারপুলের সঙ্গে ক্লপের নতুন চুক্তি সই

ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুলের সঙ্গে নতুন চুক্তি সই করেছেন জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপ। নতুন এ চুক্তি অনুযায়ী ক্লপ অ্যানফিল্ডে আরও চার বছর থাকবেন।

এর আগে লিভারপুলের সঙ্গে ক্লপের চুক্তির মেয়াদ ছিলো ২০২৪ সাল পর্যন্ত। তবে নতুন চুক্তির মাধ্যমে পুরনো এ মেয়াদের সঙ্গে আরও দুই বছরের নতুন চুক্তিতে স্বাক্ষর করলেন তিনি।

অনেকদিন ধরেই আলোচনা চলছিলো যে ক্লপ নতুন চুক্তিতে সই করবেন। যদিও জার্মান কোচ জানিয়েছিলেন যে ২০২৪ সালে লিভারপুলে তার মেয়াদ শেষ হওয়ার পর অন্য কিছু করতে চান তিনি। হয়তো ফুটবলের সঙ্গেই আর সম্পর্ক রাখবেন না। কিন্তু নতুন করে তার দল এই মৌসুমে ভালো খেলছে। এবারের আসরে দুর্দান্ত ফর্মে রয়েছে লিভারপুল। আর এতেই হয়তো মত বদলিয়েছে তার।

নতুন চুক্তির পর ক্লাবের ওয়েবসাইটে ক্লপ বলেছেন, এই খবরে এত খুশি হয়েছি যে অনেক কিছু বলতে ইচ্ছে করছে। আমি আপ্লুত, গর্বিত এবং সম্মানিত। আমাদের ক্লাব দুর্দান্ত ফর্মে রয়েছে। তাতেই নতুন করে শক্তি খুঁজে পেয়েছি। ক্লাবের মালিকরাও আমার ওপর ভরসা রেখেছেন। ক্লাবের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার চেষ্টা করব।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এস, ২৯ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language