শিক্ষা

এপ্রিলে ৪০তম বিসিএসের চূড়ান্ত ফল

ঢাকা, ২৫ মার্চ – ৪০তম বিসিএসের চূড়ান্ত ফল আগামী মাসে প্রকাশ করা হবে। এ লক্ষ্যে কাজ করছে সরকারি কর্ম কমিশন। বৃহস্পতিবার পিএসসির একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, ৪০তম বিসিএসের চূড়ান্ত ফল এ মাসেই প্রকাশ করতে কাজ করছি। তবে কোনো কারণে সম্ভব না হলে তা আগামী মাসে প্রকাশ করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক পিএসসির এক কর্মকর্তা আগামী মাসের প্রথম সপ্তাহে ফল প্রকাশের সম্ভাবনার কথা জানান। তিনি বলেন, বর্তমানে ৪০ তম বিসিএসের চূড়ান্ত ফল তৈরির শেষ পর্যায়ের কাজ চলছে। যা শেষ করতে আরও কয়েক দিন লাগবে।

এর আগে করোনাভাইরাসের কারণে স্থগিত হয় ৪০ তম বিসিএসের মৌখিক পরীক্ষা। এই বিসিএসের ভাইভা শুরু হওয়ার কথা ছিল গত ১৬ ফেব্রুয়ারিতে। এর মধ্যে করোনার সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী হওয়ায় পওে শুরু হয় ১৯ সেপ্টেম্বর। এতে সাধারণ ক্যাডারের ২ হাজার ৪৬৭ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেয়।

২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন চার লাখ ১২ হাজার ৫৩২ জন। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। তাদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। আর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১০ হাজার ৯৬৪ জন।

৪০ তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশে ৭২ জন, পররাষ্ট্রে ২৫ জন, করে ২৪ জন, শুল্ক আবগারিতে ৩২ জন ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেয়া হবে। মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেয়া হবে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৫ মার্চ


Back to top button
🌐 Read in Your Language