বলিউড

পোশাক নিয়ে ট্রলের শিকার কিয়ারা আদভানি

মুম্বাই, ২৪ মার্চ – বলিউডের অন্যতম অভিনেত্রী কিয়ারা আদভানি। তিনি এমন একজন অভিনেত্রী যিনি অল্প সময়ে বলিউড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় হয়ে উঠেছেন। তিনি বলি পাড়ায় শুধু নিখুঁত অভিনয়ের জন্য নয়, ফ্যাশন সেন্সের জন্যও সব সময় আলোচনায় থাকেন।

গত ২৩ মার্চ দিবাগত রাতে অভিনেত্রীকে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ থেকে বের হতে দেখা যায়। তখন তার পরনে ছিল একটি আঁটসাঁট জিন্সের সাথে সাটিন শার্ট। সোশ্যাল মিডিয়ায় এ পোশাকের ছবি শেয়ার করেছেন তিনি। ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। কিয়ারা তার ফ্যাশন পোশাকের জন্য ট্রলের শিকার হয়েছেন।

কিয়ারার ছবিতে প্রতিক্রিয়া জানিয়ে একজন জানতে চেয়েছেন, এত টাইট পোশাক কীভাবে খোলেন তিনি? আরেকজন মন্তব্য করেছেন, ‘আজ মেকআপ করেননি?’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘পোশাকটি ইউক্রেনীয় পতাকার মতো মনে হচ্ছে’। তবে এসব কোনো প্রশ্নেরই জবাব দেননি কিয়ারা।

এন এইচ, ২৪ মার্চ

Back to top button
🌐 Read in Your Language