আত্মঘাতী বোমা হামলায় নারী এমপিসহ নিহত ১৫

মোগাদিশু, ২৪ মার্চ – আত্মঘাতী বোমা হামলায় সোমালিয়ার এক নারী সংসদ সদস্যসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। মধ্য সোমালিয়ার বেলেদউইন শহরে দুইটি পৃথক আত্মঘাতী বোমা হামলায় ওই ১৫ নিহত হন বলে বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।
রোবেল আমিনা মোহাম্মদ আবদির হত্যাকাণ্ডকে ‘গুপ্তহত্যা’ বলে অভিহিত করেছেন সোমালিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ হুসেইন। এই ঘটনায় টুইটারে শোক প্রকাশ করেছেন তিনি।
নিহতদের মধ্যে সাবেক এমপি ধুহুলও রয়েছেন। নিহতদের মধ্যে অন্যরা সোমালিয়ার সেনাবাহিনীর সদস্য।
নিহতের সংখ্যা বাড়তে পারে বলে স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে।
সোমালিয়ার রাজধানী মোগাদিসুর সুরক্ষিত বিমানবন্দর কমপ্লেক্স হ্যালেন ক্যাম্পে আত্মঘাতী হামলার কয়েক ঘণ্টা পরই এই হামলার ঘণ্টা পরই এই হামলার ঘটনা ঘটল। ওই হামলায় পাঁচ বিদেশী নাগরিকসহ অন্তত আটজন নিহত হন।
জঙ্গি গোষ্ঠী আল-শাবাব এসব হামলার দায়িত্ব স্বীকার করেছে।
সূত্র : যুগান্তর
এন এইচ, ২৪ মার্চ









