ক্রিকেট

ভারতের উড়ন্ত সূচনা

হ্যামিল্টন, ২২ মার্চ – ২০২২ সালের আইসিসি মহিলা বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেছে ভারতীয় নারী ক্রিকেট দল।

মঙ্গলবার (২২ মার্চ) হ্যামিল্টনের সেডন পার্কে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হয় ম্যাচটি।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১২ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ৬১ রান। ২৪ রান নিয়ে ব্যাটিং করছেন স্মৃতি ও ৩৫ রান নিয়ে ব্যাটিং করছেন শেফালী।

বাংলাদেশ একাদশ: শারমিন আক্তার, মুর্শিদা খাতুন, ফারজানা হক, নিগার সুলতানা, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, নাহিদা আক্তার, ফাতিমা খাতুন ও জাহনারা আলম।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২২ মার্চ


Back to top button
🌐 Read in Your Language