শিক্ষা

২০ রমজান পর্যন্ত চলবে প্রাথমিকের ক্লাস

কুড়িগ্রাম, ১৯ মার্চ – করোনার কারণে দীর্ঘ দুই বছরের বেশি সময় বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠান। শিশুদের শিক্ষা ঘাটতি পুষিয়ে নিতে আগামী ২০ রমজান পর্যন্ত চলবে সরকারি প্রাথমিকে ক্লাস কার্যক্রম। শনিবার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এ তথ্য জানিয়েছেন।

কুড়িগ্রামের রৌমারীতে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় পড়াশোনার যে ক্ষতি হয়েছে, সেটা পুষিয়ে নিতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রাথমিকের শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, তোমরা দেশের ভবিষ্যৎ। তোমাদের থেকেই কেউ সচিব, কেউ চিকিৎসক, কেউ ইঞ্জিনিয়ার, কেউ রাজনীতিবিদ, আবার কেউ হবে দেশের প্রধানমন্ত্রী হবে। তাই লেখাপড়া ভালো করে করতে হবে। লেখাপড়ার বিকল্প কিছু নেই।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৯ মার্চ


Back to top button
🌐 Read in Your Language