বলিউড

বিয়ের পর ভিকি-ক্যাটের রঙিন হোলি

মুম্বাই, ১৮ মার্চ – উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা উদযাপন করছেন হোলি উৎসব। বলিউড তারকাদের মধ্যে অনেকে উৎসবের রঙিন মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। এ তালিকায় রয়েছেন বলিউডের আলোচিত তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ‍ও ভিকি কৌশল। বিয়ের পর তাদের এটি প্রথম হোলি উৎসব।

ক্যাটরিনা কাইফ তার ইনস্টাগ্রামে বেশ কটি ছবি শেয়ার করেছেন। তাতে দেখা যায়, ভিকি-ক্যাটরিনার মুখে লেগে আছে হোলির রং। ক্যাটরিনাকে জড়িয়ে ধরে আছেন ভিকির মা বিনা কৌশল। তাদের পাশে দাঁড়িয়ে আছেন ভিকির বাবা শ্যাম ও ভাই সানি। তাদের সবার পরনে সাদা রঙের পোশাক। ক্যাপশনে ক্যাটরিনা লিখেছেন, ‘শুভ হোলি।’

আনন্দঘন এ ছবি পোস্ট করার ২ ঘণ্টার মধ্যে রিঅ্যাক্ট পড়েছে প্রায় ১৬ লাখ। অসংখ্য নেটিজেন মন্তব্য করে শুভেচ্ছা জানিয়েছেন। শোবিজ অঙ্গনের তারকাদের মধ্যে রাশি খান্না, শ্বেতা বচ্চন, অমিত কৌরসহ অনেকে মন্তব্য করেছেন।

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত বছরের ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন প্রেমিক জুটি ক্যাটরিনা-ভিকি। রাজস্থানের সাওয়াই মাধপুরে অবস্থিত সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা রিসোর্টে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। রাজকীয় এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই জুটির কাছের বন্ধু ও পরিবার-আত্মীয়রা। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে ছিল কঠোর নিরাপত্তা।

এন এইচ, ১৮ মার্চ


Back to top button
🌐 Read in Your Language