শিক্ষা

ইবির সেই হল প্রভোস্টের পদত্যাগ

কুষ্টিয়া, ০৯ মার্চ – ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. নিলুফা আক্তার বানু।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত সোমবার ব্যক্তিগত কারণ দেখিয়ে অধ্যাপক ড. নিলুফা আক্তার বানু পদত্যাগ পত্র জমা দিয়েছেন। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত হলের সিনিয়র আবাসিক শিক্ষক রেজাউল করিম দায়িত্ব পালন করবেন। ভিসি স্যার ক্যাম্পাসে ফিরে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।

উল্লেখ্য, গত রবিবার রাতে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগ তুলে হল প্রভোস্টের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন ওই হলের ছাত্রীরা। প্রায় তিন ঘণ্টা পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করেন। পরদিন সোমবার দুপুরে ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির কাছে ২৫টি দাবি সংবলিত একটি স্মারকলিপি জমা দেন।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৯ মার্চ


Back to top button
🌐 Read in Your Language