বলিউড

মামলা করায় জাভেদ আখতার সর্ম্পকে মুখ খুললেন কঙ্গনা

মুম্বাই, ৪ নভেম্বর- বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন জাভেদ আখতার। বলিউডের বর্ষীয়ান সুরকারের অভিযোগ দায়েরের পরই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন কঙ্গনা। নিজেকে ‘বাঘিনী’ (শেরনি) দাবি করে কথার আক্রমণে বিদ্ধ করেছেন তিনি বলিউডের কিংবদন্তি চিত্রনাট্যকার, গান রচয়িতা ও প্রযোজক জাভেদকে।

জাভেদ আখতারসহ বলিউডের একাংশকে ‘নেকড়ের দল’ বলে আক্রমণ করেছেন কঙ্গনা।

হৃত্বিক রোশনের সঙ্গে বিচ্ছেদের পর রোশন বাড়ির ছেলের বিরুদ্ধে একটানা অভিযোগে সরব হন ‘কুইন’খ্যাত এ অভিনেত্রী। হৃত্বিকের সঙ্গে বিচ্ছেদের পর এখনও অব্যাহত অভিনেত্রীর আক্রমণ। হৃত্বিকের সঙ্গে বিচ্ছেদর পর কঙ্গনা যখন একটানা তার বিরুদ্ধে অভিযোগ করছেন, সেই সময় ‘কহো না প্যার হ্যায়’ অভিনেতাকে বাঁচাতে মাঠে নামেন জাভেদ আখতার। কঙ্গনার এমনই অভিযোগ।

তিনি বলেন, নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে জাভেদ আখতার তাকে হুমকি দিয়েছিলেন। রোশনরা শক্তিশালী পরিবার। তাঁদের বিরুদ্ধে মুখ খুললে কঙ্গনাকে জেলের ঘানি টানতে হতে পারে বলে অভিনেত্রীকে সাবধান করেন জাভেদ।

কঙ্গনার সেই অভিযোগ বানোয়াট দাবি করে তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন ফারহান আখতারের বাবা। ছোটখাট বিষয় নিয়ে তিনি মাথা ঘামাতে চান না। কিন্তু প্রকাশ্যে যেভাবে তার সম্মানহানি করা হয়েছে তার বিরুদ্ধে দাঁড়াতেই অভিনেত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেন বলে দাবি করেন জাভেদ আখতার।

বলিউডের বর্ষীয়ান ওই সুরাকারের মানহানির মামলা দায়েরের পর বিষয়টি নিয়ে ট্যুইট করেন সিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত। শিবসেনা সাংসদের ট্যুইটের পর তার রিট্যুইট করে জাভেদ আখতারসহ বলিউডের একাংশের বিরুদ্ধে তেড়ে ওঠেন কঙ্গনা

আর/০৮:১৪/৪ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language