বলিউড

চলে গেলেন অভিনেতা ফারাজ খান

মুম্বাই, ৪ নভেম্বর- না ফেরার দেশে পাড়ি জমালেন ফারাজ খান। বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলিউডের এই তারকা। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫০ বছর।

ফারাজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী পূজা ভাট। তিনি টুইটারে লিখেছেন- “বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ফারাজ খান আর আমাদের মাঝে নেই। হয়তো ভালো কোনো জায়গায় রয়েছেন এখন তিনি। তার প্রয়োজনের সময় যারা তার পাশে থেকে সাহায্য করেছেন এবং প্রার্থনা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা রইলো।”

অক্টোবরের শুরুতে মস্তিষ্কে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফারাজ খান। তাছাড়া নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় তার দুটি ফুসফুসও বেশ ক্ষতিগ্রস্ত হয়। প্রয়াত এই তারকা চিকিৎসাধীন থাকাকালীন তার চিকিৎসার খরচ বহনে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন সালমান খান। এগিয়ে এসেছিলেন অভিনেত্রী পূজা বাত্রাও।

বলিউড অভিনেতা ইউসুফ খানের ছেলে ফারাজ খান। নব্বইয়ের দশকে ‘মেহেন্দি’ ও ‘ফরেব’-এর মতো একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন তিনি।

আর/০৮:১৪/৪ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language