দক্ষিণ এশিয়া

মোদিকে টেলিভিশন বিতর্কের আহ্বান ইমরানের

ইসলামাবাদ, ২২ ফেব্রুয়ারি – পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মঙ্গলবার বলেছেন যে, দুই দেশের মধ্যে নানা বিষয়ে মতানৈক্য কমিয়ে আনতে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিভিশনে একটি বিতর্কে অংশ নিতে আগ্রাহী।

দিল্লিভিত্তিক সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

৭৫ বছর আগে স্বাধীনতা লাভের পর ভারত ও পাকিস্তান বৈরি সম্পর্কের মধ্য দিয়েই গেছে। দুই দেশ ইতোমধ্যে তিনবার যুদ্ধে জড়িয়েছে।

রাশিয়া টুডের সঙ্গে এক সাক্ষাৎকারে ইমরান খান বলেন, ‘আমি নরেন্দ্র মোদির সঙ্গে টেলিভিশনে বিতর্ক করতে আগ্রহী।’ এতে উপমহাদেশের ১০০ কোটির বেশি মানুষ উপকৃত হবে বলে মনে করেন তিনি।

এ নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২২ ফেব্রুয়ারি ২০২২


Back to top button
🌐 Read in Your Language