রসনা বিলাস

চিংড়ি মাছ দিয়ে কুমড়া ফুলের দোলমা

কুমড়া ফুলের দোলমা খেয়েছেন? আজ আমরা আপনাদের জানাব, কীভাবে বাসায় সহজে কুমড়া ফুলের দোলমা রান্না করবেন।

এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান আজকের রেসিপির একটি কুমড়া ফুলের দোলমার রেসিপি দেওয়া হয়েছে। আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে কুমড়া ফুলের দোলমা তৈরির পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—

উপকরণ

১. পরিমাণমতো তেল

২. আধা কাপ পেঁয়াজ কিমা

৩. আধা চা চামচ আদা বাটা

৪. আধা চা চামচ রসুন বাটা

৫. সামান্য পানি

৬. আধা চা চামচ মরিচের গুঁড়ো

৭. আধা চা চামচ হলুদের গুঁড়ো

৮. পরিমাণমতো লবণ

৯. আধা কাপ চিংড়ি মাছ

১০. এক চা চামচ কাঁচামরিচকুচি

১১. এক চা চামচ ধনেপাতাকুচি

১২. পরিমাণমতো কুমড়া ফুল

১৩. পরিমাণমতো বেটা পেস্ট

প্রস্তুত প্রণালি

প্রথমে কড়াইয়ে তেল দিন। এতে পেঁয়াজ কিমা দিয়ে বাদামি করে ভাজুন। এর পর আদা বাটা, রসুন বাটা, পানি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো ও লবণ দিয়ে কষিয়ে নিন। কষানো হলে চিংড়ি মাছ, কাঁচামরিচকুচি ও ধনেপাতাকুচি দিয়ে ফের কষিয়ে নামিয়ে নিন।

এবার কুমড়া ফুলে পুর ভরে বেটায় চুবিয়ে তেলে ভেজে নামিয়ে নিন। এবার গরম গরম পরিবেশন করুন। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

এন এইচ, ১৯ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language