বলিউড

অদ্ভুত সাজে স্বামীর সঙ্গে সানি লিওন

মুম্বাই, ০২ নভেম্বর – সানি লিওন নামটি শুনলেই লাখো পুরুষের হৃদয় শিহরিত হয়। যিনি শুধু তার সৌন্দর্য দিয়ে পুরুষের হৃদয়ই জয় করেননি, সুন্দর নাচ ও অভিনয় দক্ষতার মাধ্যমে জায়গা করে নিয়েছেন কোটি ভক্তদের মনও। সানি লিওন সোশ্যাল মিডিয়ায় বেশ একটিভ থাকেন। নিত্যনতুন ভিডিও ও ছবিও ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন।

৩১ অক্টোবর ছিলো ‘হ্যালোউইন ডে’। আর সেকারণেই অদ্ভুত সব সাজে ছবি পোস্ট করতে দেখা যাচ্ছে তারকাদের। সেই তালিকা থেকে বাদ গেলেন না সানি লিওনও।

অদ্ভুত সাজে স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে ক্যমেরাবন্দী সানি লিওন। ‘হ্যালোউইন লুক’-এর ছবি পোস্ট করেছেন সানি নিজেই। ছবিগুলি পোস্ট করে সানি লিখেছেন, ”শুভ হ্যালোইন !! আমি আশা করি, সবাই এই বছর মজা পেয়েছে … আমি এই বছরে সবচেয়ে বেশি ছুটি পেয়েছি।’

আরও পড়ুন : ‘মাইনকার চিপায়’ নুসরাত ফারিয়া

‘হ্যালোউইন ডে’ বিষয়টা খানিকটা আমাদের ভূত চতুদর্শীর মত। হ্যালোইন’ বা ‘হ্যালোউইন’ শব্দটি এসেছে স্কটিশ ভাষার শব্দ ‘অল হ্যালোজ’ ইভ থেকে। হ্যালোউইন শব্দের অর্থ ‘পবিত্র সন্ধ্যা’। সময়ের সঙ্গে পরিবর্তিত হয়ে ‘হ্যালোজ ইভ’ শব্দটি এক সময় ‘হ্যালোউইন’-এ রূপান্তরিত হয়েছে।

কথিত আছে, অক্টোবরের ৩১ তারিখ মৃতের দেবতা নাকি মৃত অ‍াত্মাদের পৃথিবীতে আহ্বান জানান। ওইদিন উড়ন্ত ঝাড়ুতে করে হ্যালোউইন ডাইনি সারা রাত উড়ে বেড়ায় অ‍াকাশ জুড়ে। কখনো আবার সবুজ খরখরে দেহের ডাইনি বুড়ি কড়া নাড়ে কোনো বাড়ির দরজায়। সেই সব ভূত-প্রেতদের খুশি করতে না পারলে তো বিপদ! আর সে জন্যই এই রাতটিতে পালন করা হয় হ্যালোউইন উৎসব। ৩১ অক্টোবর রাতে ভূতের মুখোশ পরে, কিংবা বিভিন্ন রকম সেজে লোকজন হ্যালোইনের দিবস পালন করে থাকেন। সাধারণত ইউরোপ ও আমেরিকাতেই এই দিনটি পালিত হয়।

সুত্র : নতুন সময়
এন এ/ ০২ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language