ফ্যাশন

স্টাইল বজায় থাকুক রোদের সাথেও

সূর্যের প্রচণ্ড তেজ, সেইসঙ্গে ঘাম, সব মিলিয়ে গ্রীষ্মের দিনগুলি বিরক্তিতে কাটছে সবার। এই কারণে বাইরে যাওয়ার নাম শুনলেই আতঙ্ক ঘিরে ধরে। বিরক্তির সঙ্গে অলসতাও চেপে বসে। তা বলে তো ঘরে বসে থাকলে চলবে না! কোনও না কোনও কারণে বাইরে যাওয়ার দরকার পরবেই। তবে সঙ্গে রাখতে হবে প্রয়োজনীয় জিনিসপত্র। যা দেবে রোদ থেকে মুক্তি ও সেইসঙ্গে ফ্যাশনেবল লুক।

সানগ্লাস
রোদ থেকে বাঁচতে সঙ্গে রাখুন সানগ্লাস। সস্তার সানগ্লাসের বদলে বেছে নিতে হবে দামি ও ভালো কোয়ালিটির সানগ্লাস। সাদামাটা সানগ্লাসের বদলে বেছে নিন ফ্যাশনেবল কিছু।

ছাতা
রোদের তাপ থেকে বাঁচতে সঙ্গে রাখুন ছাতা। তবে ওল্ড ফ্যাশনের কালো ছাতায় বেরিয়ে পড়বেন না যেন। স্টাইলিশ লুক পেতে নিন বাহারি রঙিন ছাতা।

আরও পড়ুন ::

টুপি
ছাতা মাথায় দিয়ে চলতে না চাইলে সঙ্গে রাখুন টুপি। প্রচণ্ড রোদের তেজে নয়তো হাল খারাপ হয়ে যেতে পারে। ছেলে মেয়ে উভয়েই তা পরতে পারেন।

স্কার্ফ
বাইরে বেরুনোর আগে সঙ্গে নিন স্কার্ফ। স্কার্ফ দিয়ে মুখ ঢেকে রাখলে রোদ এড়াতে পারবেন। সেইসঙ্গে ত্বকে ট্যান পড়ার সম্ভাবনাও কিছুটা কমবে।

এম ইউ


Back to top button
🌐 Read in Your Language