সংগীত

মা হচ্ছেন সংগীতশিল্পী ন্যানসি

ঢাকা, ১৩ জানুয়ারি – গত বছরের আগস্টে গীতিকার মহসীন মেহেদীকে বিয়ের ছয় মাসের মাথায় সুখবর দিলেন সংগীতশিল্পী ন্যানসি। তিনি মা হচ্ছেন। আজ (১৩ জানুয়ারি) সামাজিকমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে খবরটি দিয়েছেন এই গায়িকা।

অনাগত সন্তান ন্যানসির তৃতীয় সন্তান। এর আগের দুই সন্তানের নাম রোদেলা ও নায়লা। ইতোমধ্যেই অনাগতের নাম রাখা হয়েছে ‘মেহনাজ’। মহসীন মেহেদীর সঙ্গে আংটি বদল থেকে শুরু করে অন্তঃসত্ত্বা হওয়ার জার্নির কিছু স্থিরচিত্র দিয়ে ভিডিও বানিয়ে নিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করেছেন গায়িকা।

একটি সংবাদমাধ্যকে ন্যানসি বলেন, ‘নতুন করে আবার মা হতে পারব, এটা কল্পনাও করিনি। কারণ আমার আগের দুটি সন্তান জন্মের সময় কিছু জটিলতা ছিল। তখন ডাক্তার জানিয়েছিলেন, আমি হয়তো আর মা হতে পারব না।’

উল্লেখ্য, গানের সুবাধেই মহসীন মেহেদীর সঙ্গে সম্পর্ক হয় ন্যানসির। মেহেদী একজন গীতিকার, পাশাপাশি অনুপম মিউজিকের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে কর্মরত আছেন। ভালোবাসাকে পরিণতি দিয়ে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

এন এইচ, ১৩ জানুয়ারি

Back to top button
🌐 Read in Your Language