বলিউড

‘বিগবস’-এ ভুতুড়ে কাণ্ড!

মুম্বাই, ৩১ ডিসেম্বর – ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’। এই শো নিয়ে অনেক বিতর্ক রয়েছে। এবার উঠলো ভুতুরে কাণ্ডের অভিযোগ।

‘বিগ বস ১৫’-এর বিদায়ী প্রতিযোগী রাজিব আদাতিয়ার দাবি, ‘বিগ বস’ ঘরে একাধিকবার ভুতুরে অভিজ্ঞতা হয়েছে তার। এই সিজনের অন্যতম প্রতিযোগী প্রতীক সহজপাল, উমর রিয়াজ ও নিশান্ত ভাটেরও নাকি একই অভিজ্ঞতা হয়েছে।

এক সাক্ষাৎকারে রাজিব বলেন, ‘আমি খুবই ভয় পেয়েছিলাম। এতই ভয় পেয়েছিলাম যে, বিগবসের বাড়িতে থাকতে পর্যন্ত চাইনি। আমি, উমর, প্রতীক, নিশান্ত আমরা সবাই মিলে বসেছিলাম। হঠাৎ করেই আমি আর নিশান্ত দাঁড়িয়ে পড়ি। দেখি এক বাচ্চা মেয়ে হেঁটে বেড়াচ্ছে। রক্ত হিম হয়ে যায় আমাদের। বিগবসের ঘরে বাচ্চা আসবে কী করে? আমি মিথ্যে বলছি না। বিগবসের বাড়িতে ভূত রয়েছে। আমি নিজে দেখেছি। গায়ের লোম খাঁড়া হয়ে গিয়েছিল। শুধু মেয়েটিকেই নয় মাঝে মধ্যেই ছায়ামূর্তি সরে সরে যেতে দেখেছি।’

যদিও রাজিবের এমন দাবির পর এখনো কোনো মন্তব্য করেননি কালার্স চ্যানেল কর্তৃপক্ষ।

এদিকে দিন দিন চূড়ান্তে পর্বের দিকে এগিয়ে চলেছে ‘বিগ বস ১৫’। শেষ পর্যন্ত বিজয়ের হাসি কে হাসবেন সেটিই এখন দেখার অপেক্ষায় দর্শকরা।

এন এইচ, ৩১ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language