‘ফ্লাই’ স্যানিটারি ন্যাপকিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বুবলি

ঢাকা, ৩১ ডিসেম্বর – আকিজ গ্রুপের প্রতিষ্ঠান আদ্-দ্বীন মাদার কেয়ার লিমিটেডের হাইজিন প্রোডাক্ট ‘ফ্লাই’ স্যানিটারি ন্যাপকিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলি।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) আদ্-দ্বীন উইমেনস মেডিক্যাল কলেজের ব্যারিস্টার রফিক-উল হক অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে সমঝোতা স্মারকে সই করেন বুবলি।
এখন থেকে ‘ফ্লাই’ স্যানিটারি ন্যাপকিনের সকল বিজ্ঞাপন ও ব্র্যান্ড প্রচারণায় অংশ নেবেন বুবলি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. জামালুন্নেসা, স্টোরি বক্স প্রোডাকশন হাউজের প্রতিষ্ঠাতা পরিচালক এনামুল হাসান হাবিব এবং আকিজ গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এসময় বুবলি বলেন, আদ্-দ্বীন মাদার কেয়ার লিমিটেডের হাইজিন প্রোডাক্ট ‘ফ্লাই’ স্যানিটারি ন্যাপকিনের সাথে যুক্ত হতে পেরে আমি ভীষণ আনন্দিত ও সম্মানিত বোধ করছি। এই ব্র্যান্ডটি নারীর ভেতরে লুকিয়ে থাকা আত্মবিশ্বাস জাগ্রত করবে। চ্যালেঞ্জ মোকাবিলা করে নারীকে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্র তৈরি করবে। একইসাথে নারীর ক্ষমতায়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
দেশের বিভিন্ন স্তরের নারীরা পিরিয়ডজনিত নানা সমস্যা ও প্রতিবন্ধকতার সম্মুখীন হন। এসব সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও ‘ফ্লাই’ স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার প্রসারে কাজ করবেন শবনম ইয়াসমিন বুবলি।
এন এইচ, ৩১ ডিসেম্বর









