ফুটবল

আবারো ইনজুরিতে নেইমার

ফের ইনজুরিতে পড়েছেন ব্রাজিলের সেরা তারকা নেইমার। ইনজুরি যেন কিছুতেই পিছু ছাড়ছে না ব্রাজিল সুপারস্টার নেইমারের। পায়ের অ্যাডাক্টর মাংসপেশির চোটের কারণে পরবর্তী তিন ম্যাচে ব্রাজিল তারকাকে পাচ্ছে না পিএসজি।

এদিকে গত বুধবার চ্যাম্পিয়নস লিগে ইস্তাম্বুল বাসাকসেহিরের বিপক্ষে চোট পেয়ে প্রথমার্ধে মাঠ ছাড়েন নেইমার। গতকাল শুক্রবার নেইমারের চোট নিয়ে পিএসজি টিভির সঙ্গে কথা বলেন দলটির কোচ টমাস তুখেল।

আরও পড়ুন:  অবশেষে করোনামুক্ত হলেন রোনালদো

অন্যদিতে তুখেল গোল ডটকমকে ইতিমধ্যে জানিয়েছেন আমরা দুঃখিত। তার পায়ের অ্যাডাক্টরে ছোট চোট রয়েছে। সে আন্তর্জাতিক বিরতির পর ফিরবে। তবে আন্তর্জাতিক বিরতির আগে এই সপ্তাহে তিনটি ম্যাচ খেলবে পিএসজি। তাই তিন ম্যাচই মিস করতে যাচ্ছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। এ ছাড়াও কাতার বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের পরের দুই ম্যাচে নেইমারের খেলা নিয়ে শঙ্কা রয়েছে অনেক বেশি।

পিএসজি কোচ ম্যাচ দুটি খেলার সম্ভাবনা দেখছেন না, ‘আমার মনে হয় না, সে ব্রাজিলের হয়ে খেলতে পারবে। যদি সব ম্যাচে সে খেলে, তার অর্থ হবে সে চোট পায়নি, কিন্তু চোট পেয়েছে। আমাদের কাছে তথ্য হলো সে বিরতির পর ফিরে আসবে।

সূত্র: বাংলাদেশ জার্নাল

আর/০৮:১৪/৩১ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language