শিক্ষা

জরুরি বিজ্ঞপ্তিতে আলিম পরীক্ষার তারিখ পরিবর্তন

ঢাকা, ০৫ ডিসেম্বর – আলিম পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। রোববার পরীক্ষার সময়সূচি পরিবর্তন করে তারা জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

মাদ্রাসা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কামাল উদ্দিনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীন চলমান আলিম পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

৬ ডিসেম্বর (সোমবার) হাদিস ও উসুলুল হাদিস পরীক্ষাটি ২১ ডিসেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। অন্যদিকে আল ফিকহ ও পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) পরীক্ষাটি ৯ ডিসেম্বরের পরিবর্তে ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষা হবে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। এছাড়াও অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে।

জানতে চাইলে মাদ্রাসা শিক্ষাবোর্ড চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ বলেন, অনিবার্য কারণবশত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। এর বেশি আর কিছু বলতে চাই না।

তবে বোর্ডের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, পরীক্ষাপ্রশ্ন ও ট্রেজারিতে সমস্যা হওয়ায় পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৫ ডিসেম্বর ২০২১


Back to top button
🌐 Read in Your Language