টলিউড

সাড়া দিচ্ছেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র

মুম্বাই, ৩০ অক্টোবর- গেল চারদিনের তুলনায় বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তার দ্বিতীয়বার ডায়ালিসিস করা হয়। স্নায়বিক সমস্যায় ভুগলেও, এ দিন চোখ খুলে তাকিয়েছেন সৌমিত্র। চিকিৎসকদের ডাকে সাড়াও দিচ্ছেন বলে খবর প্রকাশ করেছে বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যম।

তবে এখনও ভেন্টিলেশনেই আছেন সৌমিত্র। রক্তচাপ নিয়ন্ত্রিত। জ্বর নেই। করোনা আক্রান্ত হওয়ার পর, সৌমিত্র তিন সপ্তাহের বেশি সময় ধরে বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন। পরে করোনা নেগেটিভ হলেও তার শারীরিক অবস্থার অবনতি হয়।

সৌমিত্রকে ‘এন্ডোট্র্যাকিয়াল ইনটিউবেশন’ তথা ভেন্টিলেশনে দেওয়া হয়। পাশাপাশি তার কিডনির সমস্যাও ধরা পড়েছে। কিডনি বিশেষজ্ঞরা কয়েকটি ডায়ালিসিস-এর সিদ্ধান্ত দেন। ইউরিয়া ও ক্রিয়েটিনিনের পরিমাণ কমাতে ৩ বার ডায়ালিসিস হতে পারে।

সৌমিত্রর হিমোগ্লোবিনের মাত্রা কমেছে। প্লেটলেট কাউন্ট নতুন করে আর কমেনি। স্নায়বিক সমস্যায় বিশেষজ্ঞরা বিভিন্ন পন্থা অবলম্বন করছেন।

আরও পড়ুন: সবার একবার হলেও শাড়ি পরা উচিত: অক্ষয়

তিনি চোখ খোলার চেষ্টা করছিলেন বলে জানায় বেলভিউ হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসকদের কথায়ও কিছুটা সাড়া দিচ্ছেন। কিডনির সমস্যা ধরা পড়লেও, যকৃৎ-সহ অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ আপাতত স্বাভাবিকভাবে কাজ করছে।

আডি/ ৩০ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language