জাতীয়
বাংলাদেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩১২

ঢাকা, ২৪ নভেম্বর – দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯৬১ জনে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩১২ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৪ হাজার ৯৪৮ জনে।
সূত্র : যুগান্তর
এন এইচ, ২৪ নভেম্বর









