ঢাকা বিভাগ

আজ রাজধানীতে দিনের তাপমাত্রা বাড়তে পারে

ঢাকা, ২৯ অক্টোবর- শরতের পর ঋতুতে হেমন্তের আগমন ঘটেছে। এ হেমন্তেই পাওয়া যায় শীতের আগমনী বার্তা। প্রকৃতি সেই বার্তা ইতোমধ্যেই দিতে শুরু করেছে। গ্রামেগঞ্জে হালকা কুয়াশা ও শিশিরের দেখা মিলছে। রাজধানীতে শীতের আগমনী বার্তা গ্রামের মতো অতটা স্পষ্ট না হলেও কিছুটা অনুভব করা যাচ্ছে।

শেষ রাতে হালকা শীত অনুভব ও সকালের সূর্যের তাপে তীব্রতা থাকছে কম। আজ (বৃহস্পতিবার) সকালের সূর্যও পোহানোর মতো ছিল।

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে এর তীব্রতা, যদিও তা অসহ্যের পর্যায়ে পৌঁছায়নি। এদিকে আবহাওয়া অধিদফতরও বলছে, আজকে রাজধানীর তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। উত্তর-পশ্চিম/পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আরও পড়ুন: রাজধানীতে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অন্যদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের বিদায়ের পর থেকে প্রকৃতি শান্ত রূপ ধারণ করেছে। এরপর থেকে দেশের অভ্যন্তরে কোথাও ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা না থাকায় নদীবন্দরগুলোকে কোনো সতর্ক সংকেত দেখাচ্ছে না আবহাওয়া অফিস।
আজকেও কোনো সতর্কবার্তা নেই দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোয়।

সূত্রঃ জাগো নিউজ
আডি/ ২৯ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language