রসনা বিলাস

সহজে তৈরি করুন চকলেট স্বাদের চকো-পুডিং (ভিডিও সংযুক্ত)

চকলেট কেক কিংবা চকলেট বিস্কুট, যাই হোক না কেন বাচ্চাদের কাছে দারুণ পছন্দ। শুধু বাচ্চারা না, চকলেটপ্রেমী বড়রাও চকলেটের তৈরি খাবার খেতে পছন্দ করেন। সাধারণত দুধ, ডিম দিয়ে পুডিং তৈরি করা হয়। এবার না হয় চকলেট দিয়ে তৈরি করে নিন চকো-পুডিং। আসুন তাহলে জেনে নেওয়া যাক চকো-পুডিং এর রেসিপিটি।

উপকরণ:
১। ২ টেবিল চামচ কোকো পাউডার
২। ১২৫ গ্রাম ময়দা
৩। ৬০ গ্রাম মাখন
৪। ১২৫ গ্রাম ক্যাস্টর সুগার
৫। ২টি ডিম
৬। ১৫ মিলিলিটার দুধ

সস তৈরির জন্য:
১। ৭৫ গ্রাম ব্রাউন সুগার
২। ২ টেবিল চামচ কোকো পাউডার

প্রণালী:
১। ওভেন ১৮০ ডিগ্রী সেলসিয়াসে প্রি হিট করে নিন।

২। একটি পাত্রে ক্যাস্টর সুগার, ডিম ভালো করে ফেটে নিন।

৩। এরসাথে কোকো পাউডার, ময়দা এবং দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

৪। এরপর ছোট কাপ কেক তৈরির পাত্রে মিশ্রণটি ঢালুন। লক্ষ্য রাখবেন পাত্রটির ৩/৪ অংশ পর্যন্ত যেন পূর্ণ হয়।

৫। সস তৈরির জন্য চুলায় ২৫০ মিলিলিটার পানি দিয়ে দিন। এরসাথে ব্রাউন সুগার এবং কোকো পাউডার দিয়ে জ্বাল দিন।

৬। মিশ্রণটি ঘন হয়ে এলে ময়দার পুডিং এর উপর ঢেলে দিন।

৭। এটি প্রি হিট ওভেনে ২০-২৫ মিনিট বেক করতে দিন।

৮। ২০ মিনিট পর চকলেট সস দিয়ে পরিবেশন করুন মজাদার চকলেট পুডিং। চকলেট পুডিং-এর সম্পূর্ণ রেসিপিটি দেখে নিন ভিডিওতে।

এম ইউ

Back to top button
🌐 Read in Your Language