ক্রিকেট

টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

আবুধাবি, ০৭ নভেম্বর – ভারত-নিউজিল্যান্ড-আফগানিস্তান ও নামিবিয়াকে হারিয়ে গ্রুপ-১ থেকে সবার আগেই সেমিফাইনাল নিশ্চিত করে পাকিস্তান।

রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি পাকিস্তান ক্রিকেট দল।

সংযুক্ত আরব আমিরাতে শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ওপেনার মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে ব্যাটিংয়ে বাবর।

এই রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৪ ওভারের খেলা শেষে বিনা উইকেটে ১৮ রান।

পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলী, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।

সূত্র : যুগান্তর
এম এস, ০৭ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language