ক্রিকেট

আফগানদের হারে বিশ্বকাপ থেকে কোহলিদের বিদায়

দুবাই, ০৭ নভেম্বর – কিউই অধিনায়ক কেন উইলিয়ামসের ধৈর্যশীল ব্যাটিং এবং ডেভন কনওয়ের আক্রমনে রোববার ৮ উইকেটে হেরেছে আফগানিস্তান।

এ ম্যাচ জেতার মধ্যদিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। সেইসঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ভারতের বিদায় নিশ্চিত হয়েছে।

কেন উইলিয়ামস ৪২ বল খেলে ৪০ রান এবং কনওয়ে ৩২ বলে ৩৬ রানে অপরাজিত ছিলেন। তাদের ব্যাটিং দৃঢ়তায় ১১ বল বাকি থাকতেই ম্যাচ জেতে কিউইরা।

এর আগে উদ্বোধনী ব্যাটার মার্টিন গাপটিল ২৩ বলে ২৮ রান করে রশিদ খানের শিকার হন। তার সঙ্গী ডেরিল মিশেল করেন ১২ বলে ১৭ রান।

চার ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন কিউই বোলার ট্রেন্ট বোল্ট।

নিউজিল্যান্ডকে ১২৫ রানের লক্ষ্য দিলো আফগানরা

ব্যাট হাতে মাঠে নেমে আফগান মিডল অর্ডার ব্যাটার নাজিবুল্লাহ জাদরান একাই লড়ে গেলেন। ৪৮ বলে ৭৩ রানের এক বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। কিন্তু তার পরও বড় স্কোর দিতে পারলো না আফগানরা।

দুই ওপেনার হযরতুল্লাহ জাজাই ও মোহাম্মদ শাহজাদ শুরুতেই আউট হয়ে যান। তারা যথাক্রমে ২ ও ৪ রান করেন। ওয়ান ডাউনে নেমে ৯ বলে ৬ রান করে আউট হয়ে যান রহমতউল্লাহ গুরবাজও।

গুলবদন নায়েব করেন ১৮ বলে ১৫ রান। এর পরই নাজিবুল্লাহ জাদরান এক হাতে লড়তে থাকেন। কিউই বোলারদের ৩ বার উড়িয়ে মাঠের বাইরে ফেলেন। ৬ বার তিনি মাটি আকড়ে শট খেলে মাঠ পার করেন।

ম্যাচে আফগান অধিনায়ক মোহাম্মদ নবী করেন ২০ বলে ১৪ রান। তিনি আউট হয়ে গেলে করিম জানাত ২ ও রশিদ খান ৩ রানে সাজঘরে ফেরেন। সব মিলিয়ে ৮ উইকেটে ১২৪ রানের শেষ হয় আফগানদের ইনিংস।

টস জিতে ব্যাটিংয়ে আফগানরা

নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। রোববার বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি শুরু হয়।

আফগানিস্তান (সম্ভাব্য): হজরতুল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), রাহমানুল্লাহ গুরবাজ, গুলবাদিন নায়েব, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), করিম জানাত, রশিদ খান, শরফুদ্দিন আশরাফ/মুজিব উর রহমান, নবীন-উল-হক, হামিদ হাসান।

নিউজিল্যান্ড (সম্ভাব্য): মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এস, ০৭ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language