ক্রিকেট

আইপিএলে কোচ হচ্ছেন রবী শাস্ত্রী!

মুম্বাই, ০৭ নভেম্বর – চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ভারতের কোচের দায়িত্ব ছাড়তে হবে রবী শাস্ত্রীকে এ ঘোষণা হয়েছে আগেই। এরপর কী করবেন রবী শাস্ত্রী? ভারতীয় সংবাদ মাধ্যম বলছে আইপিএলের একটি দলের কোচ হতে চলেছেন তিনি। এছাড়া ফ্রাঞ্চাইজি দলের পছন্দ বোলিং কোচ ভরত অরুণ এবং ফিল্ডিং কোচ আর শ্রীধর। কোচিং স্টাফ হিসেবে ভারতীয় দলের দায়িত্বে রয়েছেন এই তিনজন। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেই ভারতের জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব থেকে সরছেন এই তারা।

বিশ্বকাপ চলাকালীন নিলামের মধ্যে দিয়ে আগামী বছরের জন্য আইপিএলের সঙ্গে যুক্ত হয়েছে নতুন দুটি ফ্রাঞ্চাইজি। এর মধ্যে আমদাবাদ ফ্র্যাঞ্চাইজি মালিকের কোচ হিসেবে পছন্দ রবী শাস্ত্রিকে।

জানা যায়, ধারাভাষ্যকার হিসেবে ফেরার কথা থাকলেও রবি শাস্ত্রী ফ্রাঞ্চাইজি দলের কোচের দায়িত্ব নিতেই মানসিকভাবে প্রস্তুত হচ্ছেন। যদিও তিনি জানিয়েছেন এখন তার সম্পূর্ণ মনোযোগ ভারতের বিশ্বকাপ অভিযানেই।

২০১৭ সালে ভারতের কোচের দায়িত্ব নেন রবী শাস্ত্রী। এরপর নানা চড়াই উৎরাই পার করে দলের সাথে কাজ করেছেন এই চার বছর। এ বছর বিশ্বকাপের মাঝপথেই বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ঘোষণা করেন ভারতীয় দলের পরবর্তী কোচ হতে যাচ্ছেন সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়।

কিছুদিন আগে হওয়া নিলামে ৭ হাজার ৯০ কোটি টাকার বিনিময়ে আমদাবাদ ফ্রাঞ্চাইজির মালিকানা কিনেছে সিভিসি ক্যাপিটাল। নতুন দুই ফ্রাঞ্চাইজিসহ মোট ১০টি ফ্রাঞ্চাইজি এবার থেকে আইপিএলে খেলবে।

সূত্র : আরটিভি
এন এইচ, ০৭ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language