রসনা বিলাস

চিকেন কারি উইথ টমেটো

আমাদের খাদ্যতালিকায় সপ্তাহে অন্তত তিনদিন মুরগির মাংস থাকেই। এটি আমাদের পুষ্টিচাহিদা পূরণ করতে কার্যকর। চিকেনের নানা মুখরোচক পদ অনেকেরই পছন্দ। প্রতিদিনকার থেকে একটু আলাদা করেই এই মুরগির মাংস রান্না করতে পারেন আপনি চাইলেই। তেমনই একটি পদ চিকেন কারি উইথ টমেটো।

উপকরণ : মুরগির মাংস (দেড় কেজি) বা ১ টি, তেল ১/২ কাপ, টুকরা করা টমেটো ১ টি, পেঁয়াজ কুচি ১/৪ কাপ, রসুন কুচি ১/২ টেবিল চামচ, আদা কুচি ১/২ টেবিল চামচ, শুকনা মরিচ কুচি ১/২ টেবিল চামচ, টমেটো পিউরি ২ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, ধনেপাতা, কুচি দেড় টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী।

গুঁড়া মশলার জন্য : ছোট এলাচ ২ টি, দাড়চিনি দেড় টুকরা, বড় এলাচ ১ টি, লবঙ্গ ১ টি, জায়ফল ১/৪ অংশ চা চামচ, জয়ত্রি ১/২ চা চামচ বা ছোট টুকরা।

প্রণালি : মশলা আলাদা টেলে গুঁড়া করে একত্রে রাখুন। মুরগির চামড়া ছাড়িয়ে নিন। হাড় থেকে মাংস ছাড়িয়ে ছোট টুকরা করুন। তেলে পেঁয়াজ, রসুন ভেজে টমেটো টুকরা করে দিন। নাড়তে থাকুন। টমেটো নরম হলে আদা, মরিচ ও লবণ দিয়ে টমেটো পিউরি ও চিনি দিন। ২ মিনিট নেড়ে মাংস দিয়ে নেড়ে নেড়ে ভাজুন। ঢেকে রান্না করুন। মাঝে মাঝে নাড়ুন। পানি টেনে আসলে মাংস নেড়ে নেড়ে ভাজুন। মাংস সিদ্ধ এবং ভাজা হলে গুঁড়া মশলা এবং ধনেপাতা দিয়ে ২-৩ মিনিট ভেজে নামান।

এম ইউ

Back to top button
🌐 Read in Your Language