রসনা বিলাস

জনপ্রিয় ভারতীয় খাবার ধোকলা তৈরির খুব সহজ রেসিপি

ভারতীয় বেশ জনপ্রিয় একটি খাবার হলো ধোকলা। ভিন্ন স্বাদের এই খাবারটি অনেকে খেতে পছন্দ করলেও ঘরে তৈরি করতে পারেন না। এখন ঘরেও তৈরি করে নিতে পারবেন এই খাবারটি। আর এর জন্য প্রয়োজন হবে না খুব বেশি কোনো উপাদানের। আসুন তাহলে জেনে নেওয়া যাক ভারতের জনপ্রিয় খাবার ধোকলার রেসিপিটি।

উপকরণ:
১। ২ কাপ বেসন
২। ১/৪ চা চামচ হলুদের গুঁড়ো
৩। ১ টেবিল চামচ আদা- কাঁচামরিচের পেস্ট
৪। লবণ
৫। ১ কাপ টকদই
৬। পানি
৭। ১ টেবিল চামচ তেল
৮। ১ চা চামচ ফ্রুট সল্ট
৯। ১ চা চামচ সরিষা

প্রণালী:
১। প্রথমে একটি পাত্রে বেসন, হলুদের গুঁড়ো, আদা, কাঁচামরিচের পেস্ট, লবণ, টকদই এবং পানি দিয়ে ভালো করে মেশান। পরিমাণ মত পানি মিশিয়ে নিন, পানি যেন বেশি বা কম না হয় সেদিকে লক্ষ্য রাখুন।

২। এই মিশ্রণে  তেল এবং ফ্রুট সল্ট দিয়ে  ভালো করে মিশিয়ে নিন।

৩। একটি স্টিলের পাত্রে তেল লাগিয়ে নিন। এর মধ্যে সম্পূর্ণ উপাদানটি ঢালুন।

৪। আরেকটি বড় পাত্রে পানি গরম করতে দিন। পানি বলক এলে এতে ধোকলার পাত্রটি দিয়ে দিন।

৫। এটি ১০-১৫ মিনিট স্টিম করুন। স্টিম হয়ে এলে নামিয়ে ফেলুন। ঠান্ডা হয়ে এলে চারকোনা সন্দেশের মতো কেটে নিন।

৬। অন্য একটি প্যানে তেল এবং সরিষা দিয়ে দিন। কিছুটা জ্বাল হয়ে এলে নামিয়ে ধোকলার উপর দিয়ে দিন।

৭। ব্যস তৈরি হয়ে গেলো মজাদার ধোকলা।

এম ইউ

Back to top button
🌐 Read in Your Language