ঢালিউড

তাসকিনের নায়িকা এবার আঁচল

ঢাকা, ২৭ অক্টোবর- প্রথমবারের মত জুটি বাঁধতে চলেছেন তাসকিন রহমান ও চিত্রনায়িকা আঁচল আঁখি। বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত হবে ওয়েব ফিল্ম; নাম ‘কর্পোরেট। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন তাসকিন ও আঁচল। গতকাল বিকেলে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমানের সঙ্গে এর পরিচালক ফরিদুল হাসান ও নায়িকা আঁচলের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব, প্রশাসন বিভাগের উপ-প্রধান মোহাম্মদ মাসুদুল আমিন, উপ-বার্তা প্রধান মামুনুর রহমান খান, ‘কর্পোরেট’ ওয়েব ফিল্মের লেখক ফেরারি ফরহাদসহ অনেকে।

আরও পড়ুন:  রাস্তায় জন্মদিনের কেক কাটলেন মাহি

আশিক রহমান বলেন, ‘ওয়েব ফিল্মের গল্প যত ভালো হবে মূলত সেটি ততো দর্শকপ্রিয়তা পাবে। আন্তর্জাতিক অঙ্গনে এখন ভালো ভালো ওয়েব ফিল্ম নির্মাণ হচ্ছে। করোনার এই সময়ে আমি অনেক ওয়েবফিল্ম দেখেছি, অনেক বিচার-বিশ্লেষণের সুযোগ হয়েছে। আরটিভি যে ইতোমধ্যে বেশ কয়েকটি ওয়েবফিল্ম হাতে নিয়েছে। আশা করি সবগুলো ভালো হবে। ভালো গল্প হলে এই কাজ আরও এগিয়ে যাবে।’

শিগগিরই ওয়েব ফিল্মটির শুটিং শুরু হবে বলে জানা যায়।

আডি/ ২৭ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language