ঢালিউড

অপু কি বুবলীর সঙ্গে পর্দা শেয়ার করবেন?

ঢাকা, ২৯ সেপ্টেম্বর – শাকিব খান-অপু বিশ্বাস সফল জুটি। বাস্তব জীবনেও তারা ছিলেন সফল। ২০১৬ সালে তাদের সর্ম্পকে ফাটল ধরে। শেষ পর্যন্ত তাদের ডির্ভোস হয়ে যায়। আর এ জন্য দায়ী করা হয় নায়িকা শবনম বুবলীকে। অপু বিশ্বাস আর বুবলীর সর্ম্পক হয়ে ওঠে দা-কুমড়া!

দীর্ঘদিন পর এসে অপু বিশ্বাসের সঙ্গে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন বুবলী। কিন্তু অপু বিশ্বাস এ বিষয়ে কী ভাবছেন? তিনি কি বুবলীর সঙ্গে পর্দা শেয়ার করবেন?

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘আমি সব সময়ই পেশাদার। কাজের ক্ষেত্রে নিজেকে ক্লিন রেখেছি। পেশাদারিত্বের ক্ষেত্রে কারো সঙ্গে আমার শত্রুতা নেই। সিনেমার প্রয়োজনে যে কোনো শিল্পীর সঙ্গে আমি কাজ করতে পারি। কাজ বা প্রফেশনকে আমি সব সময় আলাদা করে দেখি। এ ক্ষেত্রে কেউ আমার কাছে যেমন বিশেষ নয়, আবার কাউকে আমি আলাদা ভাবে দেখি না।’

এম এস, ২৯ সেপ্টেম্বর


Back to top button
🌐 Read in Your Language