ঢালিউড

চেকআপে হাসপাতালে পরীমণি

ঢাকা, ১৩ সেপ্টেম্বর – প্রায় প্রতি মাসে চিকিৎসকের কাছে যান নায়িকা পরীমণিকে। মাদক মামলায় কারামুক্তির ১২ দিন পর রোববার হাসপাতালে গেলেন এ নায়িকা। হাসপাতালের সামনে থেকে ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে জানিয়ে দিলেন সে কথা। ছবির ক্যাপশনে লিখলেন ‘এই একটার সাথে আমার কোনো ব্রেকআপ নাই।’

রোববার রাতে পরীমণির সঙ্গে যোগাযোগ করে জানতে চাওয়া হয় হাসপাতালে কেন? পরীমণি জানালেন, মূলত রেগুলার চেকআপের জন্য হাসপাতালে যাওয়া। তাছাড়া, বেশ কয়েকদিন ধরে ঠান্ডা-জ্বর। কিছুটা অস্থিরতাও কাজ করছে।

পরীমণি বলেন, ‘হাসপাতালের তো রেগুলার যাওয়া হয়। কারামুক্তির পর পরই যাওয়ার কথা ছিলো। কিন্তু আমি চেয়েছিলাম দ্রুত কাজে ফিরতে। বলতে পারেন কাজে ফেরার জন্য হাফিয়ে উঠেছিলাম। কাজ তো শুরুও করলাম। দুইদিন ডাবিং করার পর আজ মনে হলো চিকিৎসকের কাছে যাওয়া উচিত। তাই যাওয়া।’

এর আগে কারাগার থেকে মুক্ত হওয়ার দিনই পরীমণির আইনজীবী জানান, পরীমণিকে চিকিৎসকের কাছে নেওয়া হবে। পরীমণি চিকিৎসকের কাছে গেলেন কারামুক্তির ১২ দিন পর।

এন এইচ, ১৩ সেপ্টেম্বর


Back to top button
🌐 Read in Your Language