ঢালিউড

সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া

ঢাকা, ০৯ সেপ্টেম্বর – ‘মনপুরা’ খ্যাত চলচ্চিত্র নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ‘গুনিন’ নামের একটি সিনেমায় অভিনয়ের কথা ছিলো চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার। তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিও সম্পন্ন হয়। তবে হঠাৎ করেই নায়িকা জানালেন ছবিটি করছেন না তিনি, সরে দাঁড়িয়েছেন।

এ বিষয়ে নুসরাত ফারিয়া গণমাধ্যমে বলেন, শিডিউলজনিত একটা কারণে এই সিনেমা থেকে সরে দাঁড়াতে হলো। আসলে সময়টা মিলছে না। ওনাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা করতে হবে। এই সিনেমাটি না করতে পারাটা দুর্ভাগ্যজনক বিষয়।

প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘গুনিন’ ছোটগল্প অবলম্বনে এই চলচ্চিত্র বানানো হবে। এটি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে।

এর আগে ফারিয়া ছাড়াও এই চলচ্চিত্রের অভিনয়শিল্পী হিসেবে চুক্তিবদ্ধ হন ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, আজাদ আবুল কালাম, এবং শরীফুল রাজ।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৯ সেপ্টেম্বর


Back to top button
🌐 Read in Your Language