ঢালিউড

এবার ছোটপর্দায় জুটি বাঁধলেন শাকিব-ফারিয়া

ঢাকা, ০৭ আগস্ট – শাকিব খান এবং নুসরাত ফারিয়াকে খুব একটা একসঙ্গে দেখা মিলে না। ‘শাহেনশাহ’ নামের একটি ছবিতে জুটি হয়ে অভিনয় করেছিলেন তারা। এরপর একটি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান বিজ্ঞাপনে শাকিব-ফারিয়াকে দেখা গেছে।

এবার আবারও জুটি বেধেছেন তারা। তবে কোনো সিনেমায় নয়। করলেন নতুন বিজ্ঞাপন। সোমবার রাজধানীর মেরাদিয়ার একটি শুটিং হাউজে বড় আয়োজনে বিজ্ঞাপনটির দৃশ্যধারণ শুরু হয়েছে।এটি পরিচালনা করছেন সামিউর রহমান।

শাকিব খান ও নুসরাত ফারিয়ার এই বিজ্ঞাপনে জিঙ্গেল দিয়েছেন প্রতীক হাসান ও লুইপা। মিউজিক করেছেন প্রীতম হাসান।

নতুন এই বিজ্ঞাপনটি নিয়ে শাকিব খান বলেন, ‘এটি বিজ্ঞাপন চিত্রের শুটিং। কিছুটা রোমান্টিক ধাঁচের। অনেকদিন থেকে কথা চলছিল তাদের সঙ্গে। চার-পাঁচ মাস আগেই এই বিজ্ঞাপনের চুক্তি করেছিলাম। তাদের আয়োজন ও ভাবনা ভালো লেগেছে বলেই কাজটা করছি। এই প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও শুভেচ্ছাদূত হিসেবেও চুক্তিবদ্ধ হয়েছি।’

নির্মাতা জানিয়েছেন পণ্যটি বার্জার পেইন্টস রেডিয়েন্সের। চলতি মাসেই বিভিন্ন মাধ্যমে প্রচার হবে। বিজ্ঞাপনটির শুটিং শেষে মুম্বাই থেকে পোস্ট প্রডাকশন করা হবে।

এন এইচ, ০৭ আগস্ট


Back to top button
🌐 Read in Your Language