সাহিত্য সংবাদ

বিখ্যাত গীতিকার রিজিয়া গহর আর নেই

ঢাকা, ০৬ সেপ্টেম্বর – বিখ্যাত গীতিকার, কবি, লেখক, কলামিস্ট মিসেস রিজিয়া গহর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গতকাল ৫ সেপ্টেম্বর রবিবার বিকালে সাড়ে ৪টায় ঢাকার উত্তরার আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি ২০১২ সালে স্বাধীনতা পদক প্রাপ্ত শব্দ সৈনিক লেখক গীতিকার মরহুম নয়ীম গহরের স্ত্রী।

৬ই সেপ্টেম্বর ২০২১ তাঁর জানাজা উত্তরা সেক্টর -১৩ লাল ইটের মসজিদে অনুষ্ঠিত হয় এবং মোহাম্মদপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে চিরশায়িত করা হয়। তিনি এক ছেলে, তিন মেয়েসহ এগারো জন নাতি নাতনী রেখে গেছেন।

‘আপনার চিন্তায় এবং প্রার্থনায় তাকে দয়া করে রাখবেন’ এমনটি চেয়েছেন মরহুমের পরিবার। আগামীকাল চট্টগ্রামের আনোয়ারিতে তার তার কুলখানি অনুষ্ঠিত হবে। এরপর আগামী শুক্রবার বারিধারা মসজিদে কুলখানির আয়োজন করা হয়েছে। এছাড়া আগামী শনিবার থেকে সোমবার দোয়ার আয়োজন করা হয়েছে।

এম এস, ০৬ সেপ্টেম্বর


Back to top button
🌐 Read in Your Language