ক্রিকেট

লিটন-নাইমের উদ্বোধনী জুটিতে দারুণ শুরু

ঢাকা, ০৩ আগস্ট – মিরপুর শেরে বাংলার পিচ যেন ব্যাটসম্যানদের ‘শত্রু’ বনে গেছে। টি-টোয়েন্টির মতো মারকাটারি ফরমেটেও রান তুলতে হিমশিম খাচ্ছেন ব্যাটসম্যানরা।

তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে উদ্বোধনী জুটিতে শুভসূচনা করেছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দুই ওপেনার নাইম শেখ আর লিটন দাস শুরুটা করেছেন বেশ দেখেশুনে।

মারমুখী ব্যাটিং না করে পিচের চরিত্র বুঝে এগিয়ে চলেছেন তারা। ফলে প্রথম ৬ ওভারের পাওয়ার প্লে’তে কোনো উইকেট হারায়নি স্বাগতিক দল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৩৬ রান। রানরেট কাটায় কাটায় ৬। লিটন ১৮ বলে ২০ আর নাইম ১৮ বলে ১৬ রানে অপরাজিত আছেন।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ০৩ আগস্ট


Back to top button
🌐 Read in Your Language