নাটক

বিয়ে করছেন অপূর্ব

ঢাকা, ০১ সেপ্টেম্বর- জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব বিয়ে করেছেন। জানা গেছে, পাত্রী আমেরিকা প্রবাসী৷ নাম শাম্মা।

পারিবারিক আয়োজনেই অভিনেতার এই বিয়ে সম্পন্ন হবে বলে নিশ্চিত করেছেন অপূর্ব।

তিনি জানান, আগামীকাল ২ সেপ্টেম্বর রাজারবাগ একটি কমিউনিটি সেন্টারে বিয়ে অনুষ্ঠিত হবে।

এটি অপূর্বর তৃতীয় বিয়ে। এর আগে ২০১০ সালে অভিনেত্রী প্রভাকে বিয়ে কিরেন অপূর্ব। সে সংসার ভেঙ্গে গেলে ২০১১ সালে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন তিনি। তার সঙ্গেও সংসারের ইতি টানেন ২০২০ সালে।

অদিতির সংসারে আয়াশ নামে এক পুত্র সন্তান রয়েছে অপূর্বর৷

জানা গেছে অপূর্বর সাবেক স্ত্রী অদিতিও আবার বিয়ে করেছেন কয়েক মাস আগে।

সূত্রঃ জাগো নিউজ

আর আই


Back to top button
🌐 Read in Your Language