দক্ষিণ এশিয়া

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত প্রায় ৪৩ হাজার

নয়াদিল্লী, ৩০ আগস্ট- মহামারি করোনার প্রকোপে বিপর্যস্ত ভারতে টানা পাঁচ দিন দৈনিক সংক্রমণের সংখ্যা ৪০ হাজারের বেশি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৯০৯ জন।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৭ লাখ ৩৭ হাজার ৯৩৯ জন।

এদিকে দেশটিতে সংক্রমণের পাশাপাশি কমেছে দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৮০ জনের। এ নিয়ে দেশটিতে মোট করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ লাখ ৩৮ হাজার ২১০ জনের।

পরিসংখ্যান অনুসারে দেশটির কেরালা রাজ্যের অবস্থা সবচেয়ে বেশি সংকটে রয়েছে। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৮৩৬।

সূত্রঃ বিডি প্রতিদিন

আর আই


Back to top button
🌐 Read in Your Language