ঢালিউড

মুক্তি পেলেন চিত্রনায়িকা একা

ঢাকা, ২৫ আগস্ট – দুটি মামলায় জামিন পাওয়ার পর মঙ্গলবার সন্ধ্যায় কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন চিত্রনায়িকা একা।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার সৈয়দ শাহ শরীফ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ দিন বিকেলে আদালত থেকে চিত্রনায়িকা একার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছানোর পর যাচাই শেষে সন্ধ্যায় তাকে মুক্তি দেয়া হয়েছে।

এর আগে গত ৩১ জুলাই রাজধানীর হাতিরঝিল থানায় চিত্রনায়িকা একার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়। নির্যাতনের অভিযোগে গৃহকর্মী হাজেরা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন এবং বাসা থেকে মাদক উদ্ধার হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে একাকে আদালতের মাধ্যমে এ কারাগারে পাঠানো হয়।

এন এইচ, ২৫ আগস্ট


Back to top button
🌐 Read in Your Language