ঢালিউড

আগামীকালই শুটে ফিরছেন তারা

ঢাকা, ১০ আগস্ট – বেশ কদিন অপেক্ষার পর শুটিং ফ্লোরে যাচ্ছে ‘ঢাকা অ্যাটাক’খ্যাত নির্মাতা দীপংকর দীপনের নতুন চলচ্চিত্র ‘অন্তর্জাল’।

ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা ‍সিনহা মিম ও সুনেরাহ বিনতে কামাল।

নির্মাতা দীপন বললেন, ‘‘লকডাউন শেষে ১১ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে ছবির প্রিন্সিপাল ফটোগ্রাফি। এর আগে বিভিন্ন সময়ে লুক ও অন্যান্য টেকনিক্যাল বিষয়ের জন্য কিছু টেস্ট হলেও কাল থেকে অফিশিয়ালি শুরু হতে যাচ্ছে আমার চতুর্থ সিনেমাটির শুটিং। সবার শুভকামনা ও দোয়া চাই; যেন আমরা ঠিকভাবে, সুস্থতা বজায় রেখে ‘অন্তর্জাল’ ছবির শুট শেষ করতে পারি। কারণ এই বছর ডিসেম্বরেই সিনেমাটি মুক্তি দিতে হবে।’’

দেশের প্রথম সাইবার থ্রিলার ঘরানার চলচ্চিত্র ‘অন্তর্জাল’।

এর গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্যে আছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিতব্য এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।

এম এউ, ১০ আগস্ট


Back to top button
🌐 Read in Your Language