খুলনা

খুলনা বিভাগে কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্ত

খুলনা, ০৮ আগস্ট – খুলনায় করোনাভাইরাসে মৃত্যু কমেছে। তবে বেড়েছে শনাক্ত। বিভাগে গত একদিনে করোনায় ২৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছেন ৬১২ জন। রোববার এ তথ্য নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে যশোরে সাতজন, খুলনা, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায় দুজন করে, বাগেরহাট, মাগুরা ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।

গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায়। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় শনাক্ত হয়েছেন ৯৯ হাজার ৪৯৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৬৫৭ জন।

সূত্র: প্রতিদিনের সংবাদ
এম ইউ/০৮ আগস্ট ২০২১


Back to top button
🌐 Read in Your Language