নোয়াখালী

নোয়াখালীতে পূজা মণ্ডপে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালী, ২৪ অক্টোবর- নোয়াখালীর চাটখিল উপজেলার সাহপুর ইউনিয়নে পূজা মণ্ডপে পূজা আয়োজক কমিটির এক সদস্য বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। নিহত সুভাষ চন্দ্র দে (৬০), সাহাপুর ইউনিয়নের প্রসাতপুর গ্রামের মৃত গোপাল চন্দ্র দে এর ছেলে। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোমপাড়া সনাতন হরিসভা মণ্ডপে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাহপুর ইউনিয়নের প্রসাতপুর গ্রামের সোমপাড়া বাজারের পাশ্ববর্তী সোমপাড়া সনাতন হরিসভা মন্ডপে পূজা চলছিল। পূজা উপলক্ষ্যে বিদ্যুতের পাশাপাশি মণ্ডপে আলোর জন্য জেনারেটরেরও ব্যবস্থা করা হয়। সন্ধ্যায় পূজা আসা সুভায় চন্দ্র দে ডেকারেটরের বাঁশের সাথে লাগানো জেনারেটর-বিদ্যুতের লাইনে লিকেজ থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আরও পড়ুন: চাকরির প্রলোভন দিয়ে যুবতীকে ধর্ষণ, পিতা-ছেলের বিরুদ্ধে মামলা

চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র : একুশে টিভি
এম এন / ২৪ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language