বলিউড

এবার রাজ-শিল্পার বিরুদ্ধে চুক্তিভঙের অভিযোগ

মুম্বাই, ২৯ জুলাই – আরও বিপাকে পড়লেন রাজ কুন্দ্রা ও বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি। এবার তাদের বিরুদ্ধে ব্যবসায়িক চুক্তিভঙের অভিযোগ এনে ৩ লাখ রুপি জরিমানা করল সেবি। জরিমানা করা হয়েছে ভিয়ান ইন্ডাস্ট্রিজকেও।

ভিয়ান ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে ২০১৩ সালের সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের ডিসেম্বরের মধ্যে যে তদন্ত চালানো হয়, তারই ভিত্তিতে এই নির্দেশ দিয়েছে সেবি। জানা গেছে, ২০১৫ সালে চার ব্যক্তিকে ৫ লাখ টাকার শেয়ার বিলি করেছিল ভিয়ান ইন্ডাস্ট্রিজ। শেয়ার বিলির ক্ষেত্রে নিয়মবিরুদ্ধ কাজের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। তারপরই তদন্তে নামে সেবি।

পর্ণ ছবি বানানোর অভিযোগে গত ১৯ জুলাই গ্রেফতার হন রাজ। তারপর থেকে একের পর এক অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। মঙ্গলবারই তাকে ১৪ দিনের জেলা হেফাজতে পাঠায় আদালত। রাজের আইনজীবী আদালতে জামিনের আবেদন করেছিলেন। কিন্তু বুধবার সেই আবেদন খারিজ করে দেয় মুম্বাইয়ের ম্যাজিস্ট্রেট আদালত।

এন এইচ, ২৯ জুলাই


Back to top button
🌐 Read in Your Language