ক্রিকেট

আইসিসি সুপার লিগে শক্ত অবস্থান বাংলাদেশের

ঢাকা, ১৯ জুলাই- কদিন আগেও আইসিসি সুপার লিগে শীর্ষে ছিল বাংলাদেশ। এখন সেই অবস্থানে না থাকলেও বেশ শক্ত অবস্থানে রয়েছে লাল-সবুজের দল। গতকাল রোববার জিম্বাবুয়েকে হারিয়ে বাংলাদেশ আরও ১০ পয়েন্ট ঝুলিতে পুরেছে। তামিম ইকবালের দল দ্বিতীয় স্থানে রয়েছে।

বাংলাদেশের মোট পয়েন্ট ৭০। এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে সাতটিতে জিতেছে তামিম-সাকিবরা। বাকি চারটিতে হেরেছে তারা।

শীর্ষে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৯৫। ১৫ ম্যাচ খেলে তারা নয়টিতে জিতেছে। পাঁচটিত হেরেছে, আর একটিতে টাই করেছে।

৬ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া তৃতীয় স্থানে, ৯ ম্যাচে ৪০ পেয়ন্ট নিয়ে পাকিস্তান চতুর্থ স্থানে, ৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ভারত পঞ্চম স্থানে রয়েছে।

খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে টানা দুই ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। আরও একটি ম্যাচ বাকি আছে। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি জিতলে আরও শক্ত অবস্থানে পৌঁছাবে বাংলাদেশ দল।

সূত্রঃ এনটিভি

আর আই


Back to top button
🌐 Read in Your Language