ঢালিউড

নিজের পিরিয়ড ও করোনা নিয়ে জনসম্মুখে মুখ খুললেন পরীমনি

ঢাকা, ১৯ জুন – পিরিয়ড বা মাসিকচক্র নিয়ে বাংলাদেশে এখনও খোলামেলা কথাবার্তা হয় না। জনসম্মুখে বলেন না বেশিরভাগ মেয়ে। তবে চিত্রনায়িকা পরীমনি সাহস দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পিরিয়ডের কথা জানিয়েছেন।

পরীমনি তার ‘স্মৃতি পরী মণি’ নামের ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘আমার পিরিয়ড হয়েছে, সাথে জ্বরও’।

এর আগে গত বৃহস্পতিবার এ নায়িকা বলেন, ‘শরীর প্রচুর খারাপ। কয়েক দিন ধরে মানসিকভাবে অসুস্থ আছি। আজ আবার জ্বর অনুভব করছি। করোনার টেস্ট করানোর প্রয়োজন মনে করছি না। কারণ জ্বর ছাড়া আর কোনো লক্ষণ নেই।’

হত্যা ও ধর্ষণচেষ্টার ঘটনায় টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। এ নিয়ে বেশ ধকল যাচ্ছে তার ওপর দিয়ে। মানসিক চাপে তো আছেনই, পাশাপাশি তিনি শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়েছেন।

পরী মণির জ্বরের খবর শুনে তার শুভাকাঙ্ক্ষীরা যেমন উদ্বিগ্ন হয়েছেন তেমনি অনেকেই বাড়িয়েও প্রচার করেছেন। কেউ কেউ অতি উৎসাহী হয়ে পরীর কাশি, গলা ব্যথার খবরও সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন।

এন এইচ, ১৯ জুন


Back to top button
🌐 Read in Your Language