ব্যক্তিত্ব

বিয়ের আগে নারীদের যেসব বিষয় জানা জরুরি

বিবাহ হল একটি সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি যার মাধ্যমে দু’জন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়। বিভিন্ন দেশে সংস্কৃতিভেদে বিবাহের সংজ্ঞার তারতম্য থাকলেও সাধারণ ভাবে বিবাহ এমন একটি প্রতিষ্ঠান যার মাধ্যমে দু’জন মানুষের মধ্যে ঘনিষ্ঠ ও যৌন সম্পর্ক সামাজিক স্বীকৃতি লাভ করে।

কিছু সংস্কৃতিতে, যে কোন প্রকারের যৌন কর্মকাণ্ডে প্রবৃত্ত হওয়ার পূর্বে বিবাহ সম্পন্ন করাকে বাধ্যতামূলক হিসেবে পরামর্শ দেওয়া হওয়া অথবা বিবেচনা করা হয়। বিশদ বিবৃত সংজ্ঞার ভাষায় বলতে গেলে, বিবাহ হল একটি বৈশ্বিক সার্বজনীন সংস্কৃতি।

বিবাহ সাধারণত কোন রাষ্ট্র, কোন সংস্থা, কোন ধর্মীয় কর্তৃপক্ষ, কোন আদিবাসী গোষ্ঠী, কোন স্থানীয় সম্প্রদায় অথবা দলগত ব্যক্তিবর্গের দ্বারা স্বীকৃত হতে পারে। একে প্রায়শই একটি চুক্তি হিসেবে দেখা হয়। সাধারণত আনুষ্ঠানিকভাবে ধর্মীয় অথবা ধর্মনিরপেক্ষ আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবাহ সম্পন্ন করা হয়।

একটা সময় ছিল, যখন বিয়ের আগে ছেলেমেয়ে একে অপরের সঙ্গে মেলামেশা করতে পারত না। এমনও হয় একে অপরের সঙ্গে কথা ও দেখা করার জন্য বিয়ের দিন পর্যন্ত অপেক্ষা করতে হতো। কিন্তু এখন সময় পাল্টাচ্ছে। এখন বিয়ে আগে ছেলেমেয়ের এক ফররে কে জানা ও চেনার যথেষ্ট সুযোগ রয়েছে।

একজন নারী যখন একজন পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন যখন তার অনেক বিষয় জানা জরুরি। কারণ বিয়ে একটি পারিবারিক বন্ধন ও সারা জীবনের হিসাব-নিকাশ।

উভয়পক্ষের চিন্তাভাবনা মিলছে কি না তার ওপর বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিচ্ছেন বর ও কনে। তাই কিছু বিষয় খোলামেলা আলোচনা করা উচিত।

চলুন জেনে নেই বিয়ের আগে নারীদের যেসব বিষয় জানা জরুরি-

বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্য:

যে পরিবারে আপনাকে সারাজীবন কাটাতে হবে। সেই পরিবারের বাবা-মা থেকে শুরু বরের ভাইবোন সম্পর্কে আপনাকে জানতে হবে।কারণ সংসারের শুরুতে আপনি অনেক সমস্যায় পড়তে পারেন।

পরিবার কি কর্তৃত্ব পরায়ণ:

প্রতিটি পরিবারে একজন মানুষের একেকভাবে গড়ে ওঠে।তাই নতুন পরিবারে হঠাৎ করে খাপ-খাওয়াতে সমস্যা হতেই পারে। তাই তাদের পরিবার কি বেশি কর্তৃত্ব খাটায় কি না, সে বিষয়ে জেনে নিন।

আত্মীয়স্বজন:

একটি নতুন পরিবারের আপনি সবার সঙ্গে খাপ-খাইয়ে চলতে পারবেন। এটা খুবই স্বাভাবিক। বরের অনেক আত্মীয়স্বজন থাকবে যারা হয়তো আপনাকে বিরক্ত করতে পারেন, নানা কথা শোনাতে পারেন। সেসব আত্মীয়র কাছ থেকে দূরত্ব বজায় রাখা ভালো।

বরের স্বভাব-চরিত্র

বিয়ে যেহেতু সারাজীবনের হিসাব-নিকাশ, তাই বয়ের স্বাভাব-চরিত্র সম্পর্কে অবশ্যই আপনাতে জানতে হবে। বরের সম্পর্কে না জানলে আপনি পড়তে পারেন বিপাকে।

মূল্যবোধ

হবু বর কি মূল্যবোধ জলাঞ্জলি দিয়ে শুধু টাকার পেছনে ছোটে? পাত্র সৎ কি না, মূল্যবোধের চর্চা করে কি না একটু খোঁজ নেবেন।

এম এন / ০৫ জুন


Back to top button
🌐 Read in Your Language