ঢাকা

মিরপুরে কারখানায় আগুন

ঢাকা,০২ জুন- রাজধানীর পল্লবী থানা এলাকার বাউনিয়াবাদ মহিলা মাদ্রাসার পাশে অবস্থিত একটি ঝাড়ুর কারখানায় আগুন লেগেছে।

আজ বুধবার (২ জুন) বেলা সোয়া ১২টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের ডিউটি অফিসার রাসেল শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিরপুরের বাউনিয়াবাদ মহিলা মাদ্রাসার পাশে একটি ঝাড়ুর কারখানায় আগুন লাগে। এর আশপাশে বেশ কয়েকটি বসতঘর রয়েছে। আগুন যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে সে জন‌্য কাজ চলছে।

আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

তথ্যসূত্র: কালের কণ্ঠ
এস সি/০২ জুন


Back to top button
🌐 Read in Your Language