জাতীয়

ঢাবিতে আধুনিক ও পরিবেশবান্ধব টিএসসি ভবন নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা, ২৫ মে- ঢাকা বিশ্ববিদ্যালয়ে আধুনিক ও পরিবেশবান্ধব ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস জানান, মঙ্গলবার (২৫ মে) গণভবনে টিএসসির স্থাপত্য-সংক্রান্ত ডিজাইন নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় তিনি এ নির্দেশ দেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মাদ জিয়া উদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সূত্র : বাংলানিউজ
এম এন / ২৫ মে


Back to top button
🌐 Read in Your Language