ক্রিকেট

ছিটকে গেলেন সাইফউদ্দিন, ‘কনকাশন বদলি’ তাসকিন

ঢাকা, ২৫ মে – ব্যাট করার সময় সাইফউদ্দিনের হেলমেটে লেগেছিল শ্রীলঙ্কান পেসার চামিরার বল। মাথায়ও কিছুটা চোট পেয়েছেন সাইফ। ঝুঁকি না নিয়ে কনকাশন বদলি করছে বাংলাদেশ। সাইফের বদলি হিসেবে ফিল্ডিংয়ে নেমেছেন পেসার তাসকিন আহমেদ।

এর আগে এই ম্যাচের জন্য তাসকিনকে বিশ্রাম দিয়েছিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

প্রথম ওয়ানডে ম্যাচে ১০ ওভারে ৪৯ রান দিয়ে দুই উইকেট নিয়েছিলেন সাইফুদ্দিন। ৬২ রানে উইকেট শূণ্য ছিলেন তাসকিন আহমেদ।

এদিকে বাংলাদেশের দেয়া ২৪৭ রানের টার্গেটে ব্যাট করছে সফরকারী শ্রীলঙ্কা।

সূত্র : মানবজমিন
এন এইচ, ২৫ মে


Back to top button
🌐 Read in Your Language