এশিয়া

মিয়ানমারের সামরিক জান্তাবিরোধীদের হামলায় নিহত ১৩

নেপিডো, ২৪ মে – মিয়ানমারের সামরিক জান্তা বিরোধী যোদ্ধাদের হামলায় নিরাপত্তা বাহিনীর ১৩ সদস্য নিহত হয়েছে। রোববার সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

জান্তা বিরোধীরা নিরাপত্তা বাহিনীর চার সদস্যকে আটক করেছে। এছাড়া একটি পুলিশ স্টেশনও তারা গুড়িয়ে দিয়েছে।

গত ফেব্রুয়ারিতে মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকে দেশটির দক্ষিণের শান ও কায়াহ রাজ্যে সামরিক জান্তাবিরোধীরা নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বাড়িয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম ইরাবতি জানিয়েছে, মবি শহরের কাছে একটি পুলিশ স্টেশনে হামলা চালায় পিপলস ডিফেন্স ফোর্সের হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ১৩ সদস্য নিহত হয়। পরে ২০ কিলোমিটার দূরে ফের সংঘাত বাঁধলে আরও কয়েক জন নিহত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ইউনিফর্ম পরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের মৃতদেহ পড়ে আছে এবং বিধ্বস্ত পুলিশ স্টেশন থেকে ধোঁয়া বের হচ্ছে।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২৪ মে


Back to top button
🌐 Read in Your Language